Type Here to Get Search Results !

গ্রাহকদের জন্য 900GB ডেটা প্ল্যান নিয়ে হাজির JIO, সারা বছরের রিচার্জের টেনশন এবার শেষ! এক রিচার্জেই হবে বাজিমাত

দেশের অন্যতম বেসরকারী টেলিকম সংস্থা হলো রিলাইয়েন্স জিও (Reliance Jio)। জিও গ্রাহকদের সুন্দর পরিষেবা দিয়ে থাকে। সম্প্রতি সংস্থাটি ৫জি পরিষেবাও শুরু করেছে। জিও তার গ্রাহকদের জন্য বাজারে এনেছে দুর্দান্ত সব রিচার্জ প্ল্যান (Yearly Recharge Plan)। যেগুলো অন্যান্য টেলিকম সংস্থা গুলির থেকে দামে কম। গ্রাহকদের কথা মাথায় রেখে প্রায়শই এমন কম দামের রিচার্জ প্ল্যান নিয়ে আসে জিও।

তবে এখন জিও এমন দুটি প্ল্যান বাজারে এনেছে যেখানে পাবেন অতিরিক্ত মেয়াদ (Extra Validity)। সারা বছর রিচার্জের কোনো ঝামেলা থাকবে না। যদিও একেবারে অর্থটা অনেকটা বেশি মনে হলেও, সারা বছরের তুলনায় কম। পাবেন দুর্দান্ত পরিষেবাও। এই দুটি প্ল্যান পেয়ে যাবেন ২৯৯৯ টাকা এবং ২৮৭৯ টাকায়। আনলিমিটেড কল, ডেটা পরিষেবা সহ আরো অনেক সুবিধা পাবেন। প্রতিবেদন থেকে প্ল্যান দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

জিও ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান
জিও-র বার্ষিক প্রিপেড প্ল্যানের (Prepaid Plan) মধ্যে একটি হলো ২,৯৯৯ টাকা মূল্যের প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি হাই স্পিড ডেটা ব্যাবহার করতে পারবেন। সারা বছরে মোট ৯১২.৫ জিবি ডেটা পাবেন। প্ল্যানটি এক বছরেরও বেশি মেয়াদ বিশিষ্ট। যেখানে ৩৬৫ দিনের সঙ্গে ২৩ ফিন অতিরিক্ত পাবেন। অর্থাৎ ২৯৯৯ টাকার প্ল্যানটি ৩৮৮ ফিন বৈধ‍্যতা যুক্ত। অন্যদিকে আনলিমিটেড কলিং পরিষেবা থাকবে। এছাড়া জিও টিভি (JioTV), জিও সিনেমা (JioCinema), জিও সিকুরিটি (JioSecurity), সহ সব জিও অ্যাপে (Jio Apps) বিনামূল্যে সাবক্রিপসন (Free Subscription) পেয়ে যাবেন।

জিও ২,৮৭৯ টাকার প্রিপেড প্ল্যান
জিও-র অতিরিক্ত বৈধতা যুক্ত আরেকটি প্ল্যান হলো ২,৮৭৯ টাকা। এই প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন অর্থাৎ এক বছর। যেখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পরিষেবা পাবেন। অর্থাৎ একবছরে মোট ৭৩০ জিবি ডেটা পাবেন। তবে প্রতিদিনকার ডেটা শেষ হলে ইন্টারনেটের গতি কমে যাবে। এই ডেটা ব্যাবহার করে আপনি ৫জি পরিষেবাও ব্যাবহার করতে পারবেন। এছাড়া জিও টিভি (JioTV), জিও সিনেমা (JioCinema), জিও সিকুরিটি (JioSecurity) সহ সমস্ত জিও অ্যাপ বিনামূল্যে দেখতে পাবেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side