Type Here to Get Search Results !

RRB Group-D Recruitment 2023 : ভারতীয় রেলের তরফ থেকে সুখবর! নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় বিপুল সংখ্যক 'গ্ৰুপ ডি' পদে কর্মী নিয়োগ করছে রেল কর্তৃপক্ষ

এইমাত্র কিছুদিন আগেই ভারতীয় রেল বিভাগের তরফ থেকে ন্যুনতম যোগ্যতায় গ্ৰুপ 'সি' ও গ্রুপ 'ডি' পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আর সেই সব নিয়োগ প্রক্রিয়া গুলির বিষয়েই যাবতীয় খুঁটিনাটি তথ্য আমরা আপনাদের জানিয়েছি। এরই মধ্যে ভারতীয় রেল বিভাগের তরফ থেকে দেশের বেকার যুবক যুবতীদের জন্য আবারও নতুন করে কিছু সংখ্যক শূন্যপদে মাধ্যমিক পাস যোগ্যতায় গ্ৰুপ 'ডি' কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এখানে চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকরিতে করা হবে। সারা দেশের যে কোনো জায়গা থেকে সকল ন্যুনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বেকার যুবক যুবতীরা থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। 

• নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম :-

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ Integral Coach Factory তে কিছু সংখ্যক Erstwhile Group 'D' পদে অর্থাৎ স্পোর্টস কোটাতে গ্ৰুপ 'ডি' পদে কর্মী নিয়োগ করার জন্য সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

• শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড :-

উল্লেখিত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেইসঙ্গে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে ITI কোর্স Complete করার সার্টিফিকেট থাকতে হবে। অথবা রাজ্য বা কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনো দপ্তরে অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করার NCVT প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও Football/Bodybuilding/Kabaddi/Hockey/Cricket/Wait Lifting এই খেলা গুলির মধ্যে যে কোনো একটি খেলায় পারদর্শী হতে হবে এবং State/National/District লেভেলে উক্ত খেলা গুলির মধ্যে যে কোনো একটি খেলার সার্টিফিকেট থাকতে হবে।

• বয়সের মাপদন্ড :-

উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০৭/২০২৩ অনুযায়ী ১৮-২৫ বছরের মধ্যে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা কোনো রকম বয়সের ছাড় পাবেন না। তবে এই পদে চাকরির জন্য কেবলমাত্র পুরুষ চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। মহিলা এক্ষেত্রে কোনো ভাবেই আবেদন করতে পারবেন না।

• বেতনের পরিমাণ :-

সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে Pay Level-1 অনুযায়ী বেতন দেওয়া হবে। তার সঙ্গে ১৮০০ টাকা করে গ্ৰেড পে দেওয়া হবে।

• আবেদন পদ্ধতি :-

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ Integral Coach Factory তে Erstwhile Group 'D' পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কারণ এক্ষেত্রে অনলাইন আবেদনের কোনো ব্যাবস্থা নেই। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে যেভাবে করতে হবে তা হল -

১) সবার আগে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://pb.icf.gov.in এ Visit করতে হবে।

২) এরপর সেখান থেকে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্র ডাউনলোড করে একটি সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

৩) এরপর সেই ফর্মে আবেদনকারীর নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার সহ আরও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে ‌‌।

৪) এরপর ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য যদি কোনো জায়গা দেওয়া থাকে তাহলে সেই জায়গায় রিসেন্ট তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে ‌।

৫) এরপর এক এক করে মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।

৬) সবশেষে এই পূরণ করা আবেদন পত্র, সমস্ত সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি, আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৫০০ টাকার এবং SC, ST, OBC, PwBD, Ex-Serviceman এবং মহিলা প্রার্থীরা ২৫০ টাকার একটি ডিমান্ড ড্রাফ্ট একসঙ্গে পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের উপর নির্দিষ্ট স্থানের ঠিকানা এবং "Application For Sports Recruitment For Post In Pay Level-1 (Open Advertisement)" 2022-23 লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।

• প্রয়োজনীয় ডকুমেন্টস :-

আবেদন পত্র পাঠানোর সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে পাঠাতে হবে সেগুলি হল -

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) আধার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক ছাড়াও যদি উচ্চমাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট তাহলে তার এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) ITI কোর্সের সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা ‌।

৫) Apprentice পদে কাজ করার NCVT প্রদত্ত সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৬) উপরিউক্ত খেলা গুলির মধ্যে যে কোনো একটি খেলার State/District/National লেভেলে জয় লাভ করার সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৭) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৮) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

• নিয়োগ পদ্ধতি :-

উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করা চাকরিপ্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ট্রায়াল এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। 

• আবেদনের শেষ তারিখ ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা :-

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ Integral Coach Factory তে Erstwhile Group 'D' পদে কর্মী নিয়োগ করার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৩ ই মার্চ ২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল -

        Assistant Personal 

       Officer/Recruitment,

       Integral Coach Factory,

       Chennai-600038.
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side