মালদা;তনুজ জৈন;১৬ফেব্রুয়ারী: মহারাজনগর হাই মাদ্রাসা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে মারধরের ঘটনায় ব্যাপক উত্তেজনা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাগল তারানোতে দেরি হওয়ায় ওই ছাত্রকে মারধর করে বলে অভিযোগ। ষষ্ঠ শ্রেণীর নাবালক ছাত্রর কানে গুরুতর আঘাত লাগে এমনটাই অভিযোগ।
বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা খুব বিক্ষোভের শামিল হলে প্রশাসন তৎপরতার সাথে বিদ্যালয়ে পৌঁছায়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার রতুয়া ২ ব্লকের অন্তর্গত মহারাজনগর হাই মাদ্রাসা বিদ্যালয়ে।আক্রান্ত ঐ ছাত্রর নাম আশরাফুল হক। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া।
যেন কিছু বৃহস্পতিবার নিরাপত্তা রক্ষীর দৃষ্টি এড়িয়ে বিদ্যালয় চত্বরে একটি ছাগল ঢুকে পড়ে। ওই ছাগল তাড়ানোর জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান ওই ছাত্রকে নির্দেশ দেই। কিন্তু সেই ছাগল তারাতে ওই ছাত্রর খানিকটা দেরি হতে বিদ্যালয় প্রধান শিক্ষক ছাত্রকে মারধর করে। প্রধান শিক্ষকের মারে ছাত্রর কানে গুরুতর আঘাত লাগে।
এরপরই বিদ্যালয়ের অন্যান্য ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয় চত্বরে চালাতে থাকেন বিক্ষোভ। প্রধান শিক্ষককে ক্ষমা চাইতে হবে সে দাবি তোলেন তারা। পরিস্থিতি বেসামাল হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ ও ব্লকের যুগ্ম বিডিও কল্যাণ আশিস দাস। তড়ি ঘড়ি আক্রান্ত ঐ ছাত্রকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি পরিস্থিতি সামাল দেয় প্রশাসন।
