১৯৯৬-২০১০ এই পনেরো বছরে বাংলা সিনেমাতে যেসকল ব্যক্তি আমাদের সকলের মুখে হাসি ফুটিয়েছে তাঁদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। সম্প্রতি তাঁর একটি সাক্ষাৎকার সামনে এসেছে যেখানে তাঁর মুখ থেকে শোনা গেছে টলিউড ইন্ডাস্ট্রির নানান তথ্য, আর বর্তমান সিনেমা সিরিজের নিয়েও বলেছেন নিজের মতামত, জেনে নিন তিনি কি বলেছেন:
সাম্প্রতির ডাকঘর ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে ইতিমধ্যে তার ট্রেলারও মুক্তি পেয়ে গিয়েছে। এবং সেখানেই কাঞ্চন মল্লিককে এক দুর্দান্ত চরিত্র দেখা গিয়েছে।তাঁর চরিত্র সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার চরিত্রের নাম মধুসূদন যে এই ডাকঘরটার কেয়ারটেকারও বটে, পিওন আবার পার্সোনাল অ্যাসিসটেন্ট পোস্টমাস্টারে। পোস্টমাস্টারের সাথে তার আলাদাই বন্ধুত্ব, ঝগড়াঝাটিও হয়। তবে একটা টুইস্ট আছে গল্পে যেটা আমি এখন বলবো না, তবে মনে হয় সেইটা জমে যাবে, ভালো লাগবে সবার”।
এইটা ডাকঘর ওয়েব সিরিজে নতুনত্ব কি আছে জানতে চাইলে তিনি বলেন,“দেখো আমি একটা সত্যি কথা বলবো খারাপ মনে কোরো না, আর কোনো ওয়েব সিরিজকেই বা তাঁদের নির্মাতাদের ছোটো করছি না তবে এখনকার ওয়েব সিরিজের একটা ট্রেন্ড হয়েছে এই সেক্স, ভায়োলেন্স, রক্ত, ডার্ক এবং একটু গোয়েন্দা সিরিজ বেশি, ডাকঘরে কিন্তু এইটা নিয়ে এগুলো নেই, তখন জিজ্ঞেস করবে ‘ডাকঘর’-এ তবে কী আছে। আমি বলবো আছে। এই যে ডাকঘরের চিঠি, না বলা কত চিঠি থাকে না, এবং সেই চিঠিগুলি এক একটি মানুষের জীবন পাল্টে দিতে পারে”।
ডাকঘরে কর্মরত বেশিরভাগ মানুষই খুবই ইয়াং পরিচালক থেকে শুরু করে অভিনেতারাও, তাই এই বয়সের তারতম্যে কাজের ক্ষেত্রে কেমন কি পরিস্থিতি তৈরি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “এখনকার ছেলে মেয়েদের সাথে কাজ করলে অনেক কিছু শেখার আছে, জানার আছে এবং তাঁদের মধ্যে যে এন্থুটা আছে সেটা না আমি খুব ইর্ষা করি, অ্যান্ড দে আর সো ভেরি গুড।
সবশেষে তিনি ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের জানান,“দেখুন, সিরিজটি দেখুন আমি খুব আশাবাদী এটি নিয়ে যে লাগবে সবার ভালো, একদম গ্রামের কয়েকটা সাদামাটা চরিত্র নিয়ে গল্প, তাই নিশ্চয়ই দেখুন, সকলের ভালো লাগবে”।