Type Here to Get Search Results !

দুর্ঘটনায় একজনের মৃত্যু, জাতীয় সড়ক অবরুদ্ধ করে দুর্গাপুরে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে তুমুল বিক্ষোভ


আপনার নিউজ:- জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনায় একজনের মৃত্যুকে ঘিরে ধুন্দুমার কান্ড দুর্গাপুরে, মৃতদেহ রাস্তায় ফেলে রেখে তুমুল বিক্ষোভ, জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেয় উত্তেজিত জনতা, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ উত্তেজিত জনতার।


পথ দুর্ঘটনাকে ঘিরে ধুন্দুমার কান্ড দুর্গাপুরের ডিভিসি মোড়ে জাতীয় সড়কে। আজ সন্ধে নাগাদ আসানসোল গামী ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় একজনের। 

এরপরই উত্তেজিত স্থানীয় জনতা জাতীয় সড়কের দুটি লেন আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে, মৃতদেহ রাস্তার ওপর ফেলে রেখে উড়ালপুলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। 

প্রায় পৈতালিস মিনিট ধরে চলে অবরোধ, ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনরেটের পদস্থ কর্তারা ছুটে এলে তাদেরকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয়রা।

একটা সময় পুলিশের সাথে ধস্তাধষ্টি শুরু হয় জনতার, পড়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কোনোক্রমে সামাল দেয় পরিস্তিতির। 

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এই রাস্তায় দুর্ঘটনা বাড়ছে নয় নয় করে গত এক বছরে দশ থেকে এগারোজন দুর্ঘটনার কবলে পড়েছে মৃত্যুর সংখ্যাও বেড়েছে হু হু করে কোনো জাতীয় সড়কের আন্ডারপাশও হয়নি উড়াল পুলও হয়নি। 

ব্যাপক উত্তেজনা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side