Type Here to Get Search Results !

নিখোঁজ দুই শিশু সন্তানের মা,ব্যাকুল শিশু সন্তান,চিন্তায় পরিবার


মালদা;তনুজ জৈন;২৩ফেব্রুয়ারি:
বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ দুই শিশু সন্তানের মা।দীর্ঘ আট দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই গৃহবধূ বলে খবর।মায়ের চিন্তায় ব্যাকুল দুই শিশু সন্তান।জানা গেছে নিখোঁজ ওই গৃহবধূর নাম চম্পা মিশর (২৩)।বাড়ি কাটিহার জেলার কদুয়া থানার পাকারিয়া টোলা এলাকায়। 

পরিবার সূত্রে জানা যায়,মাস খানেক আগে বাবার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ধুমসাডাঙ্গি গ্রামে এসেছিলেন ওই গৃহবধূ।গত ১৫ ফেব্রুয়ারি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।সেই দিন থেকে নিখোঁজ রয়েছে ওই গৃহবধূ। নিখোঁজ গৃহবধূর বাবা রহিত মিশর হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


নিখোঁজ গৃহবধূর স্বামী ইন্দল ঋষি জানান,

তার দুই সন্তান মায়ের জন্য কান্না করছে।স্ত্রী নিখোঁজ থাকায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তার।


নিখোঁজ গৃহবধূর বাবা রহিত মিশর জানান,

১৫ ফেব্রুয়ারি থেকে তার মেয়ে নিখোঁজ রয়েছে।

আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।কোথায় আছে,কি হালে আছে তা কেউ বলতে পারছে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side