আজকাল সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইল্যুশন এর ছবিগুলি বেশ ভাইরাল হচ্ছে। এই জাতীয় ছবিগুলি কেবলমাত্র আমাদের মনকেই বিভ্রান্ত করে না এগুলি আমাদের চোখের এক ছলনাও বটে।এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি কুমির।
আপনারা দেখতে পাচ্ছেন ওপরে শেয়ার করা ছবিটিতে জঙ্গলের পাশ দিয়ে একটি বড় নালা বয়ে গেছে। জঙ্গলে প্রচুর গাছগাছালি থাকলেও, নালার মধ্যে জলের গভীরতা খুবই কম, কারণ কিছু পাথর উপরে উঠে আছে আবার জলের নিচে থাকা পাথরগুলো দেখা যাচ্ছে। আর এরই মধ্যে কোথাও একটি কুমির লুকিয়ে রয়েছে, যাকে সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে না।
ছবির দিকে তাকালেই আপনি কুমিরটিকে দেখতে পাবেন এমনটাই দাবি করা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও ৮০% মানুষই খুঁজে পেতে ব্যর্থ।বাকি যারা খুঁজে পেয়েছেন মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ। তারা বলেছেন, কুমিরটি একেবারে জলের ধারে ঘাপটি মেরে আছে, হয়তো তার শিকারের জন্য অপেক্ষা করছে।
এটি অপটিক্যাল ইলিউশনের একটি ভালো উদাহরণ হতে পারে। আসলে কুমিরটি যেখানে লুকিয়ে রয়েছে, তা সত্যিই বিভ্রমের সৃষ্টি করেছে। তবে আপনার ক্ষেত্রেও যদি এখনো লুকিয়ে থাকা প্রাণীটি খুঁজতে কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার কিছু নেই, আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।