Type Here to Get Search Results !

সেম জ্যাকেট মিমি অক্ষয়ের! কে কাকে কপি করলেন? ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন নেটিজেনদের

টলিউড ইন্ডাস্ট্রির ফ্যাশন কুইন হলেন মিমি চক্রবর্তী। অভিনেত্রী মিমি অন্যান্য তারকাদের তুলনায় সোশ্যাল মিডিয়া হোক কিংবা লাইফ স্টাইল সবকিছুতেই একটু আলাদা। সোশ্যাল মিডিয়ায় কোনো নতুন ট্রেন্ড এলেই তা গায়ে মেখে নেন।এখনো ওয়েস্টার্ন কখনো ট্র্যাডিশনাল সব পোশাকেই ছক্কা হাকান।

এই ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী মিমি চক্রবর্তী আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে অক্ষয় কুমারের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছেন।আর পাশে খিলাড়ি কুমারও পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তবে সবথেকে নজর কাড়ার ব্যাপার হল দুজনের গায়ে রয়েছে একরকম জ্যাকেট। আর এই ছবি দেখেই জোর চমকেছেন নেট নাগরিক। আসলে পুরো ছবিটাই এডিট করা।

মুক্তি পেয়েছে কিছুদিন আগেই অক্ষয় কুমারের নতুন ছবি‘কুড়ি চামকিলি’। সেখানে তার গায়ে যে জ্যাকেট রয়েছে তার সঙ্গে অদ্ভুত ভাবে মিলে গেছে মিমির আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকা জ্যাকেটের সঙ্গে। রঙিন ফারের জ্যাকেটে লেন্স বন্দি হয়েছেন দুজনে। 

ব্যাপারটাই অদ্ভুত ভাবে সমাপতন। গানের শুটিং অনেক আগেই সেরে রেখেছিলেন অক্ষয়। যার একটুও ঝলক সামনে আসেনি। অন্যদিকে মিমি কোনভাবেই জানতেন না এই জ্যাকেটের কথা। তিনিও প্যারিসে গিয়েই পড়ে ফেলেছেন এই জ্যাকেট। আর অদ্ভুতভাবে এই দুই জ্যাকেট মিলে যাওয়ার কারণে চমকে গিয়েছেন নেট নাগরিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side