Type Here to Get Search Results !

কষ্ট পাচ্ছে স্রোত, মনমরা ঝোরা; পরিবারের সম্মতি কি কখনই মিলবে না? প্রশ্ন নেটিজেনদের!

স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিক হলো বালিঝড়। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে যে ঝোরা স্রোতকে ভালোবাসে,সে স্রোতকে বিয়ে করতে চায়, কিন্তু সমুদ্র সেন ঝোরার সাথে মহার্ঘ্যর বিয়ে দিতে চান এবং তিনি সেই বিয়ের অ্যানাউন্সমেন্ট পর্যন্ত করে ফেলেছেন। এই ঘোষণা শুনে স্রোত রেগে যায়, সে ভাবে যে,তাকে এই বিয়ের ঘোষণাটা শোনাবার জন্য‌ই ডেকেছিলো ঝোরা। ঝোরা যত‌ই বোঝানোর চেষ্টা করুক না কেন যে মহার্ঘ্যর প্রতি তার কোনো ফিলিংস নেই তবু পুরো পরিস্থিতি ক্রমশ‌ জটিল হতে শুরু করে।

এই ধারাবাহিকের গল্প এমনই যে দর্শক বুঝতে পারছে না কে নায়ক এবং কার জন্য কষ্ট পাবেন?একবার মহার্ঘ্যর জন্য কষ্ট হচ্ছে যে মহার্ঘ্যকে ঝোরা ভুল বুঝতে,পরক্ষণেই স্রোতের জন্য ভেবে খারাপ লাগছে। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন তো লিখেই দিয়েছেন যে,“ কার জন্য কষ্ট পাবো?স্রোত না মহার্ঘ্য? দুজনেই কষ্ট পাচ্ছে!পরিস্থিতি এমন‌ই যে মনে হচ্ছে,লীনা গাঙ্গুলী ঝোরার যমজ বোন এনে দুজনের‌ই দুঃখের অবসান করুক।”

আসলেই ধারাবাহিককে দেখানো হচ্ছে মহার্ঘ ঝোড়ার মাকে খুবই ভালোবাসে। এই পরিবারটাকে সে ভালোবাসায় ভরিয়ে রেখেছে।তবে ঝোরা তাকে ভুল ভাবছে,ঝোলা মনে করছে যে, মহার্ঘ্য সবটা প্ল্যান করে করেছে রাজত্ব ও রাজকন্যা দুইই পাওয়ার আশায়!

সোশ্যাল মিডিয়া এক নেটিজেন লিখেছেন,“আজ স্রোতকে দেখে খারাপ লাগছিল
ঝোড়া জানতো তার বাবা এই সম্পর্কটা মেনে নেবে না তবুও স্রোতের জীবনে এলো
স্রোত এর পরিবারের জন্য খারাপ লাগছে হাসি খুশি পরিবারটা মনমরা মনমরা হয়ে গেল
স্রোত রাগ দেখালেও মনে মনে কষ্ট পাচ্ছে
অন্য দিকে মহার্ঘ্যর জন্যও খারাপ লাগছে ”।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side