Type Here to Get Search Results !

বাংলা মিডিয়ামের শিক্ষিকা এখন শাড়ি ছেড়ে স্বল্প পোশাকে! ‘বেবি ডল’ গানে তুমুল নাচ তিয়াশার, ভাইরাল ভিডিও

তার ক্যাপশনে লেখা রয়েছে ‛ব্লু মুড’। তাহলে কি তিয়াসার জীবনে এই বসন্তের নতুন রঙ লাগলো? আশা করি নতুন করে কিছু বলার নেই তাকে নিয়ে।রিল ও রিয়েল দুই জীবন নিয়েই তিনি থাকেন সংবাদের শিরোনামে। জি বাংলার পর্দায় ‛কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়েই তার অভিনয় জীবনের হাতেখড়ি হয়েছিল। প্রথম সিরিয়াল এই তিনি বাজিমাত করেছিলেন।

ধারাবাহিকটি শেষ হবার পর তাকে বেশ খানিকটা সময় বিরতি নিতে দেখা গিয়েছিল।আর সেই ফাঁকেই বারবার উঠে এসেছে সুবান-তিয়াশার বিচ্ছেদ প্রসঙ্গ। গোবরডাঙ্গার সাধারণ পরিবারের মেয়ে তিয়াশা। স্বামী সুবানের হাত ধরেই পা রেখেছিলেন গ্ল্যামার দুনিয়ায়। তারপর নিজের অভিনয় দক্ষতার জোরেই জায়গা করে নেন টলিউডের অন্দরে।

তাহলে কি সুবান তিয়াসার সম্পর্কের মাঝে এই জনপ্রিয়তায় কাল হলো?গত বছরের ২৮ ফেব্রুয়ারি খাতায় কলমে বিচ্ছেদ হয়েছে তিয়াশা ও সুবানের । এখন তারা কেবল একে অপরের বন্ধু। তবে, ঠিক কি কারণে তাদের বিচ্ছেদ ঘটেছে সেই প্রসঙ্গে বারবার উঠে এসেছে তৃতীয় ব্যাক্তির প্রসঙ্গ। তবে, সেসব এখন অতীত। এখন অভিনেত্রী তিয়াসা স্টার জলসার পর্দায় বাংলা মিডিয়াম সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছেন।

তার পাশাপাশি তিনি ইউটিউব চ্যানেলেও কাজ করছেন।বরাবরই তিয়াশা সোশ্যাল মিডিয়া প্রেমী। আর তাইতো কাজের বাইরেও নিত্যনতুন ছবি ও রিল ভিডিওতে ভরে থাকে তার সোশ্যাল পেজ। আর তাকে অন্যরূপে দেখার জন্য ভিড়ও জমান অনুরাগীরা। সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিয়াশা। যার ক্যাপশনে লিখেছেন ‛ব্লু মুড’।

তাহলে কি তার জীবনে আবার নতুন করে বসন্তের ছোঁয়া লাগলো? তেমনটা একেবারেই নয়।আসলে তিয়াশার শেয়ার করা ওই ভিডিওতে তার পরণে রয়েছে নীল রঙের একটি শর্ট ড্রেস। পায়ে হাই হিল। কানে গোল ইয়ার রিং। হালকা মেকআপেই ধরা দিয়েছেন অভিনেত্রী। ‛রাগিনী এমএমএস ২’ সিনেমার ‛বেবি ডল’ গানে তাকে নাচতে দেখা যাচ্ছে।

কেউ লিখেছেন ‛সুন্দর’। কেউ লিখেছেন ‛সেক্সী’। আবার কেউ নীল ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল তিয়াশার এই ভিডিও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side