মালদা, আপনার নিউজ; তনুজ জৈন:- পাহাড়ে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরবাইকের দুর্ঘটনায় মৃত্যু হল পঁচিশা এলাকার এক যুবকের। বাড়ি থেকে বের হওয়া তরতাজা যুবকের নিথর দেহ এখন ফিরে আসার অপেক্ষায় পরিবার সহ গ্রামবাসীরা।
রবিবার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। মৃত যুবকের নাম সৌরভ সাহা।পেশায় শ্রমিক।মালদার মানিকচক থানার পঁচিশা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, এলাকার চার বন্ধু মিলে ঘুরতে যাওয়ার কথা বলে গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকা ঘুরতে যাবেন বলে পরিবারকে জানিয়েছিল ওই যুবক। কিন্তু মোটরবাইকে ঘুরতে যাওয়ার কথা কিছুই জানাননি পরিবারের সদস্যদের।
শনিবার পরিবারের সদস্যদের কাছে দুর্ঘটনা খবর পৌঁছায়।ফেরার পথে মোটরবাইক শিলিগুড়িযে দুর্ঘটনা হয়।সৌরভ সাহা ও শেখ সাগির দুই বন্ধু মোটর বাইককে ছিল। তবে এই দুর্ঘটনায় সৌরভ সাহা নামের যুবকের মৃত্যু হলেও ওপর বন্ধু শেখ সাগীর গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে।
রবিবার দেহ ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কান্নায় ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবার বর্গ
