Type Here to Get Search Results !

দোকানের ভেতর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, উঠচ্ছে খুনের অভিযোগ


উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল চোপড়া থানার ভৈষপিটা এলাকায়। যানা যায় মৃতের নাম বুলেট আলম। 


গতকাল রাতে স্থানীয় একটি দোকান ভেতর থেকে বুলেটের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ করছে পরিবারের পক্ষ থেকে। 


এলাকার স্থানীয়দের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তার পরিবার। আজ শুক্রবার এই ঘটনায় মৃতের পরিবারের তরফে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে যানা যায়।

এবং, এই ঘটনার প্রতিবাদে আজ দুপুরে ভৈষপিটা বাজারে রাস্তায় দেহ রেখে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন মৃতের পরিবার পরিজনরা। 


অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তাঁরা। এই অবরোধের কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানা পুলিশ। পরে পুলিশে আশ্বাসে অবরোধ তুলে নেন বুলেটের আত্মীয়-স্বজনেরা। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side