আপনার নিউজ:- বর্তমানে ৮ থেকে ৮০ চিকেন সবার ফেভারিট। চিকেনের বাহারি পদের মধ্যে অন্যতম হলো বারবিকিউ চিকেন উইংস।
তবে চাইলে ঘরেও আপনি বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের মতো চিকেন উইংস। দেখে নিন কিভাবে তা রান্না করবেন -
দেখে নিন কি কি লাগছে-
চিকেন উইংস ৫০০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়ো আধ চা চামচ, আধ কাপ মসলার মিশ্রণ, তেল সামান্য, ডিম ১টি, তিলের তেল ২ টেবিল চামচ, বারবিকিউ সস এক কাপ, মধু আধ কাপ, লেবুর রস ২ চা চামচ।
রান্না করবেন কিভাবে-
প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো, মসলা, তিলের তেল ও ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে ১০-২০ মিনিট রাখুন। এবার মেরিনেট করা মাংস আরও একবার মাখিয়ে নিন। যাতে মাংসের গায়ে মসলা লাগে। একটি ফ্রাই প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। চিকেনগুলো একেক করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। এবার প্যানে সামান্য তিলের তেল গরম করে নিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল ও মিশ্রিত মসলা দিয়ে সস তৈরি করুন। সবশেষে ভাজা চিকেন উইংস সসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ চিকেন উইংস।


