Type Here to Get Search Results !

চোখের পরীক্ষা: এই ছবিতে হাতি ছাড়া আরও একটি প্রাণী লুকিয়ে রয়েছে! কেবল ৫% মানুষই পাবেন খুঁজে

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি তোলপাড় সৃষ্টি করেছে। এগুলি কেবল তারাই সমাধান করতে সক্ষম যাদের আইকিউ লেভেল (IQ level) অনেক বেশি। তবে অনেকে চেষ্টা করলেও বেশিরভাগ মানুষই ব্যর্থ হন। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে হাতি ছাড়াও আরো একটি প্রাণী লুকিয়ে রয়েছে।

উপরে শেয়ার করা ছবিটি দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে একটি হাতি (Elephant) দাঁড়িয়ে আছে। তার আশেপাশে অনেক গাছ-গাছালি এবং পাশেই রয়েছে একটি ছোট্ট জলাশয় যেখানে ফুল ফুটে রয়েছে। তবে এরই মধ্যে আরো একটি প্রাণী লুকিয়ে রয়েছে। পরিবেশটা (the environment) দেখতে খুবই সুন্দর, তাই এর মধ্যে লুকিয়ে থাকা প্রাণীটি খুঁজে পেতে মোটেই কঠিন হবে না। 

কিন্তু দাবি করা হয়েছে, কেবলমাত্র ৫% মানুষই ছবিতে লুকিয়ে থাকা প্রাণীটি খুঁজে পেতে পারেন। আসলে এই জাতীয় ছবিগুলি আমাদের চোখের সাথে ছলনা করে এবং আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। তবে অনেকেই রয়েছেন যাদের কাছে ধাঁধা সমাধান করা জলভাত অর্থাৎ খুব সহজেই তারা লুকিয়ে থাকা বস্তুটি খুঁজে বের করতে পারেন।

তবে আপনার ক্ষেত্রেও যদি লুকিয়ে থাকা প্রাণীটি খুঁজে বের করা কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। উত্তর খোঁজার আগে ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। হাতির পিছনে যে ছোট্ট জলাশয়টি দেখতে পাচ্ছেন, তার মধ্যে ভেসে থাকা সবুজ পাতাটির উপরে একটি কচ্ছপ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আপনি যত কঠিন ধাঁধা সমাধান করবেন মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি তত বেশি সক্রিয় হয়ে উঠবে এবং এবং আপনাকে যে কোন সিদ্ধান্ত দ্রুত নিতে সাহায্য করবে। অনেকে আবার নিজের আইকিউ লেভেল বুঝতে এর সমাধান করার চেষ্টা করেন। এর পাশাপাশি এগুলি একপ্রকার মস্তিষ্কের ব্যায়ামও।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side