আজকাল সোশ্যাল মিডিয়ার অপটিক্যাল ইল্যুশন এর ছবিগুলি বেশ ভাইরাল হচ্ছে। এটি এক ধরনের মাইন্ড গেম। এই ধাঁধাগুলি সমাধানের মাধ্যমে অনেকেই নিজের আইকিউ লেভেল বোঝার চেষ্টা করেন।যাইহোক এই প্রতিবেদনে তেমন একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি সাপ, যা আপনাকে খুঁজে বের করতে হবে।
আপনারা দেখতে পাচ্ছেন ওপরে শেয়ার করা ছবিটিতে একটি কুঁড়ে ঘরের সামনে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে এবং তার সামনে একটি গরু ও পিছনে খরগোশ ছুটে চলেছে। এছাড়াও একটি বড় গাছ রয়েছে। তবে এরই মধ্যে কোথাও একটি সাপ লুকিয়ে রয়েছে যাকে খুঁজতে অনেকেই হিমশিম খাচ্ছেন।
কেবল ৫% মানুষ যে এই সাপটি খুঁজে পেতে সম্ভব এমনটাই দাবি করা হচ্ছে।হাল ছেড়ে দিয়েছেন আবার কেউ কেউ বলেছেন এর মধ্যে কোনো সাপ নেই। তবে পরিবেশটি খুবই সুন্দর, যাদের দৃষ্টিশক্তি খুবই প্রখর তাদের ক্ষেত্রে এর মধ্যে লুকিয়ে থাকা সাপটি খুঁজে বের করা মোটেই কঠিন নয়।
আপনার ক্ষেত্রেও যদি সাপটি খুঁজে বের করা কঠিন বলে মনে হয়, তাহলে চিন্তা করার কিছু নেই, আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন, বুড়ির মাথার উপর দিকে গাছের পাতাগুলি নুইয়ে পড়েছে, আর তার মধ্যেই সাপটি ছদ্মবেশী অবস্থায় রয়েছে। ছবিটিকে এমন ভাবে সেট করা হয়েছে যাতে সহজেই কারো নজরে না আসে। এই ছবিটি অপটিক্যাল ইলিউশনের একটি ভালো উদাহরণ হতে পারে।