Type Here to Get Search Results !

দীর্ঘ পাঁচ দিনের লড়াই শেষ! আগুনেই নিভে গেল ফুটফুটে ৮ বছরের শিশুকন্যার প্রাণ


রায়গঞ্জ:-
নিভে গেল একটি তরতাজা প্রাণ। জীবন কাহিনী শুরু হওয়ার আগেই সৃষ্টিকর্তার অধ্যায়ে ইতি। সামান্য অসাবধানতার বশে দেশলাই নিয়ে খেলতে গিয়ে ঘটল চরম বিপদ। 

আচমকাই গায়ে আগুন লেগে অগ্নিদগ্ধ ৮ বছরের এক শিশুকন্যা। টানা পাঁচ দিন ধরে প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি শিশুকন্যার চলল চরম লড়াই। শেষমেশ ফুটফুটে ৮ বছরের শিশুকন্যার লড়াইয়ের পরিসমাপ্তি। উত্তর দিনাজপুরের জেলাসদর রায়গঞ্জের মিরুয়ালের বাসিন্দা শিশির পটনায়েকের ৮ বছরের শিশুকন্যা অনুষ্কা পটনায়েকের অকাল প্রয়াণে শোকাগ্রস্ত রায়গঞ্জবাসী। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা নাগাদ ৮ বছরের শিশুকন্যা অনুষ্কা পটনায়েক দেশলাই নিয়ে খেলছিল। সেসময় বাড়িতে কেউ ছিল না। আচমকাই দেশলাইয়ের কাঠি থেকে অনুষ্কার গায়ে আগুন লেগে যায়। 

শিশু কন্যার আর্তনাদ শুনে আশেপাশে থাকা পরিবারের সদস্যরা তড়িঘড়ি ছুটে আসে। ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা অনুষ্কাকে আইসিইউতে ভর্তি করেন। 

দীর্ঘ পাঁচ দিন ধরে চিকিৎসা চলার পর এদিন ভোর ৩টা নাগাদ অনুষ্কা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। থেমে যায় অনুষ্কার লড়াই, থেমে যায় অনুষ্কার পরিবারের লড়াই। অনুষ্কা এখন ইতিহাসের পাতায়। চিকিৎসকেরা অনুষ্কাকে মৃত বলে ঘোষনা করতেই পরিবারের সদস্যদের কান্নার রোল পড়ে যায়। খবর জানাজানি হতেই রায়গঞ্জজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side