Type Here to Get Search Results !

আপনার কাছে ৫০০ ও ২০০০ টাকার নোট আছে কি ? এই তথ্য না জানলে পরতে পারেন মহাবিপদে! জেনে নিন বিস্তারিত

গ্রাহকদের সুবিধার্থে অনেক সময় বেশ কিছু নতুন নিয়ম জারী করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। যাতে করে গ্রাহকরা তাঁদের অর্থ গচ্ছিত রাখার পাশাপাশি অনেক সুযোগ সুবিধাও পেতে পারেন। জানা গিয়েছে, খুব শীঘ্রই দেশের সমস্ত ব্যাঙ্কগুলোতে কিছু বদল আসতে চলেছে। তাই নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য এক নতুন নিয়ম জারী করল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)।

এই নতুন নিয়মে ৫০০ এবং ২০০০ টাকার নোট ব্যবহার নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এক নতুন নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট বলছে, ২০২১-২০২২ অর্থবছরে একদিকে ৫০০ টাকার নোট এবং অন্যদিকে ২০০০ টাকার জাল নোটের প্রচলন অনেক বেড়ে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই নোট কারচুপির পরিমাণ।

তবে সাধারণ মানুষ কিভাবে আসল এবং নকল নোটের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন, সে উপায়ও বলে দিল রিজার্ভ ব্যাঙ্ক। জানানো হয়েছে, ৫০০ টাকার সল নোটের মাঝখানে থাকে মহাত্মা গান্ধীর ছবি। মাইক্রো অক্ষরে লেখা থাকে ভারত এবং ইন্ডিয়া শব্দটি। আবার নোটের পাশে দেবনাগরী হরফে ৫০০ নম্বর লেখা থাকে।

তবে নকল নোটে দেখা যাবে মহাত্মা গান্ধীর ছবি খুব কাছাকাছি রয়েছে। যদি সবুজ স্ট্রিপ আরবিআই গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে যায়, তাহলে বুঝবেন সেটি নকল নোট। তাই রিজার্ভ ব্যাঙ্ক সাধারণ মানুষকে এমন নোট নেওয়ার থেকে বিরত থাকতে বলছে।

জানিয়ে রাখি, প্রায় ১০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৫০০ টাকার নকল তৈরির কাজ। অন্যদিকে প্রায় ৫৪ শতাংশ বেড়েছে ২০০০ টাকার জাল নোট তৈরির কাজ। ১০ টাকার নোটের জাল হওয়ার প্রবণতা বেড়েছে প্রায় ১৬.৪ শতাংশ এবং ২০ টাকার নোটের পরিমাণ বেড়েছে প্রায় ১১.৭ শতাংশ। তবে ৫০ এবং ১০০ টাকার ণোট জাল হওয়ার প্রবণতা কিছুটা হলেও কমেছে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side