উত্তর দিনাজপুর:- ক্রমবর্ধমান ভারত বাংলাদেশ সীমান্তে ক্রমশই বাড়ছে চোরাচালান। সব ধরনের অপরাধকে রুখতে সীমান্তে বিএসএফ তৎপর।গতকাল রাত্রে গোয়ালপোখর থানার তিনগাঁও ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি পাচারকারীদের ছোড়া গুলিতে আহত হন এক বিএসএফ জওয়ান।
যানা যায় ওই বি এস এফ বিএসএফের নাম মুকেশ চাঁদ শর্মা এবং তিনি ১৫২ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। গতকাল রাত্রে সীমান্তে টহলদারি করার সময় গভীরভাবে আহত হন।
প্রসঙ্গত, গোয়ালপোখের থানার তিলগাঁও সীমান্তে গতকাল রাত্রে যখন বিএসএফ ব্যাটেলিয়ানরা ছিলেন পাহারত,ঠিক ওই সময় তিন-চারজন চোরাচালানকারী সীমান্ত দিয়ে কাপ সিরাপ পাচার করার চেষ্টা করছিলেন। সেই দেখে পাচারকারীদের তাড়া করেন কর্মরত বিএসএফ জওয়ান মুকেশ চাঁদ শর্মা।
তাড়া করে মহম্মদ সুমন নামে এক পাচারকারীকে ধরে ফেলেন মুকেশ। সেই সময় ওই জওয়ানকে লক্ষ্য করে গুলি করে পাচারকারীরা। সেই গুলি লেগে আহত হন মুকেশ চাঁদ বাবু। এর পর তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে বি এস এফ সেই দুষ্কৃতীকে সাথে তুলে দেন পুলিশ ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল, এক রাউন্ড তাজা কার্তুজ এছাড়া ৩২৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশ জানিয়েছে মহম্মদ সুমন নামে ওই দুষ্কৃতির বাড়ি বাংলাদেশের হরিপুর থানা এলাকায়।পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
