Type Here to Get Search Results !

WB Ration Dealer Recruitment : খাদ্য দপ্তরের নতুন বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে জেলায় জেলায় রেশন ডিলার নিয়োগ করছে রাজ্য সরকার!

গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে বর্তমান রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে। বর্তমান সরকারের একাধিক দফতর গুলির উপর সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে। কিন্তু শুধু দফতর থাকলেই তো আর হলো না, প্রচুর সংখ্যক কর্মীর প্রয়োজন এই প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের জন্য। আর এর সাথে সাথে রাজ্যের সাধারণ মানুষেরা সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধাগুলি সঠিক ভাবে পাচ্ছেন কি না তা দেখভাল করার জন্য প্রচুর কর্মীর প্রয়োজন।

বেশ কয়েক মাস আগে থেকেই রাজ্যের মানুষের স্বার্থে 'দুয়ারে রেশন' (Duyare Ration) প্রকল্প চালু হয়েছে। এবার দুয়ারে রেশন প্রকল্পে রাজ্য সরকার জেলা ভিত্তিক রেশন ডিলার (Ration Dealer) নিয়োগ করবে। সম্প্রতি রাজ্য খাদ্য দপ্তর রেশন ডিলার নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।  

এবার এক নজরে দেখে নেওয়া যাক রেশন ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য-

• যেপ্রথমে বলে যাক আবেদন পদ্ধতি সম্পর্কে-

এ ক্ষেত্রে আবেদনকারীরা অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে চাইলে রাজ্য খাদ্য দফতরের ওয়েব সাইট ( food.wb.gov.in )-এ গিয়ে সরাসরি আবেদন করা যাবে। আর যদি অফলাইনে আবেদন করেন তাহলে খাদ্য দফতরের উল্লেখিত সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিয়ে তা ফিল আপ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে। প্রথমে ফর্ম তুলে ফর্মটি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে। খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদন কারীকে উল্লেখ করতে হবে।

• আবেদন ফী- 

রেশন ডিলার পদের জন্য সংশ্লিষ্ট দপ্তরের নামে আবেদনকারী প্রার্থীকে ১০০০ টাকা আবেদন ফী জমা করতে হবে। 

• এবার জানাই নিয়োগের বিষয়ে-

প্রথমে আবেদন ফর্ম গুলি প্রাথমিকভাবে বাছাই করে আবেদন কারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউইয়ের জন্য। সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল ও যোগ্য প্রার্থীদের কলকাতা , ব্যারাকপুর , আসানসোল, এবং হুগলী জেলার বিভিন্ন ব্লকের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত / পুরসভা এলাকায় নিয়োগ করা হবে। 

• এবার জেনে নেওয়া যাক এই পদের যাবতীয় বিবরণ-

১) পদের নাম- ফেয়ার প্রাইস শপ ডিলার ( FAIR PRICE SHOP DEALER)

২) শূন্য পদ- ১২ টি ( উল্লেখিত শূন্য পদের ক্ষেত্রে সংরক্ষনের কোনও বালাই নেই) 

তবে উল্লেখিত শূন্যপদ গুলি এলাকা ভিত্তিক ভাগ করা হয়েছে । যেমন , 

দক্ষিণ কলকাতা - ৪ টি

ব্যারাকপুর - ৬ টি

আসানসোল - ১ টি

হুগলী - ১ টি 

• বয়স সীমা- 

এই পদের জন্য আবেদকারির বয়স ০১-০১-২০২৩ -র হিসাবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

• শিক্ষাগত যোগ্যতা- 

এই পদের জন্য আবেদনকারীকে নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।  

• আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে- 

আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , বয়সের প্রমান পত্র, বাসস্থানের প্রমান পত্র ও বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে। 

সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি দুয়ারে রেশন প্রকল্প সম্প্রচারের লক্ষ্যে রাজ্যের খাদ্য দফতরের অধীনে হবে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side