Type Here to Get Search Results !

মালদায় "আবাস যোজনায়" নাম বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের


মালদা;তনুজ জৈন;- বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম বাংলার আবাস যোজনার তালিকায়। মালদহের রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর গোবিন্দপুর গ্রামে তদন্তে গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিহারের কাটিয়ার জেলার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বাহারসাল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা শ্যাম যাদব বিহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। বাংলার আবাস যোজনার তালিকায় রয়েছে তার নাম। আবাস যোজনার তদন্তে গিয়ে এই ঘটনা থেকে হতবাক হয়ে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। যদিও সেদিন বাড়িতে শ্যাম যাদবের দেখা মেলেনি। শ্যাম যে বিহারের বাসিন্দা তা কার্যত স্বীকার করে নিয়েছেন তার মা।          


ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে মালদা জেলা প্রশাসন। মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন রতুয়া এক নম্বর ব্লকের বিডিও কে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের তদন্তে মঙ্গলবার দ্বিতীয় দফায় মালদায় পৌঁছয় দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। প্রথম দিনে তারা রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দতলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে তদন্ত করেন। সেখানেই বিষয়টি নজরে আসে তাদের।



যাদের যোগ্যতা নাই তারা ঘর পেয়েছে আবার অনেকের যাদের যোগ্যতা আছে তারা ঘর পায়নি। গ্রামবাসীরা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই বলেন যারা এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যদের টাকা দিয়েছে তারাই ঘর পেয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side