Type Here to Get Search Results !

সিএনজি সংস্করণে আসছে জনপ্রিয় টাটা পাঞ্চ এবং টাটা আল্ট্ররোজ! আসুন জেনে নেওয়া যাক গাড়িগুলোর বিশেষত্ব

টাটা মোটরস (Tata Motors) হলো দেশের অন্যতম গাড়ি নির্মাণকারী সংস্থা। বাজারে টাটা মোটর্সের অনেক গাড়ি রমরমিয়ে চলছে। তবে এবার টাটা গ্রুপের অন্যতম শাখা টাটা মোটরস দুটি নতুন মডেলের গাড়ি বাজারে আনছে। গাড়ি দুটির নাম টাটা পাঞ্চ সিএনজি (Tata Punch CNG) ও টাটা আল্ট্ররোজ সিএনজি (Tata Altroz CNG)। আজকের প্রতিবেদন আপনাদের জানাবো গাড়ি দুটির বিশেষত্ব, মূল্য ও লঞ্চের তারিখ (Specification, Price & Launch Date) সম্পর্কে।

টাটা মোটরস শীঘ্রই ভারতীয় বাজারে (Indian Market) তাদের নতুন গাড়িদুটি লঞ্চ করবে। তবে কবে লঞ্চ হবে সে নিয়ে সংস্থার পক্ষ থেকে এখন অফিসিয়াল ভাবে কিছু জানানো যায়নি। তবে জানা যাচ্ছে এই বছরই গাড়ি দুটি বাজারে চলে আসবে। দুর্দান্ত মডেলের এই গাড়ি দুটি একে অপরের প্রতিযোগি। দুটিই সিএনজি চালিত গাড়ি। সিএনজির বাজারে গাড়ি দুটি প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুত। এখন শুধু লঞ্চের অপেক্ষা। একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে টাটা পাঞ্চ সিএনজির দাম হবে ৯.৫৩ লক্ষ টাকা এবং টাটা আল্ট্ররোজ সিএনজির মূল্য হবে ১০.২৪ লক্ষ টাকা। চলুন এবার গাড়ি দুটির বিশেষত্ব জেনে নেওয়া যাক।

• টাটা পাঞ্চ সিএনজির বিশেষত্ব-
টাটা পাঞ্চ সিএনজির বিশেষত্ব এই গাড়িতে দুটি সিএনজি সিলিন্ডার দেওয়া থাকবে। এই প্রথম দেশের কোনো গাড়িতে দেওয়া হবে। এর আগে আর কোনো গাড়িতে দুটি সিলিন্ডার দেওয়া হয়নি। টাটা পাঞ্চ সিএনজি ঘন্টায় মাইলেজ দেবে ৩০ কিলোমিটার। আর এর সাথে থাকবে ডুয়াল এয়ারব্যাগ, ব্রেক ওয়ে কন্ট্রোল, EBD সহ ABS এবং সেন্ট্রাল লকিং এর মত সুবিধা।

• টাটা আল্ট্ররোজ সিএনজির বিশেষত্ব-
টাটা আল্ট্ররোজ সিএনজি একটি দুর্দান্ত গাড়ি হতে চলেছে। এই গাড়িটির ইঞ্জিনে ৫-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স লাগানো হয়েছে। এই গাড়ির ইঞ্জিনটি পেট্রোল চালিত এবং ১.২L টার্বোচার্জড যুক্ত। যা বালেনো সিএনজির সাথে প্রতিযোগিতায় নামবে। এই গাড়িটিতে থাকবে অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো এবং টাটার আইআরএ প্রযুক্তি। নিরাপত্তার দিক থেকে গাড়িটি ৫ স্টার রেটিং যুক্ত।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side