Type Here to Get Search Results !

Tourism: মন ভালো করতে, দার্জিলিংয়ের বদলে ঘুরে আসুন এই সুন্দর গ্রাম থেকে! সৌন্দর্য দেখে চমকে যাবেন

দার্জিলিং এর বদলে যদি নিরিবিলিতে পাহাড়ের কোলে ঘুরে আসতে চান তাহলে, ঘুরে আসতে পারেন দার্জিলিংয়ের খুব কাছে অত্যন্ত অসাধারণ একটি সবুজে মোড়ানো গ্রাম 'ঝেঁপি' থেকে। স্বল্প পরিচিত গ্রামটির অবস্থান নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে, ঘুম থেকে ৪৫ কিলোমিটার দূরে আর দার্জিলিং থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই জায়গাটি। চারিদিকে ছড়িয়ে রয়েছে সবুজ রংয়ের পাহাড় আর নদীর কুলু কুলু শব্দ, উঁচু নিচু পাথরগুলো যেন সৌন্দর্যকে আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে।

এই জায়গাটি থেকে ভোরের কাঞ্চনজঙ্ঘা অথবা পূর্ণিমা রাতের কাঞ্চনজঙ্ঘা যে কোন কিছুই উপভোগ করতে পারেন। দার্জিলিং গিয়ে গিয়ে যারা মনে করছেন আর ভালো লাগছে না তাদের জন্য উপযুক্ত ডেস্টিনেশন 'ঝেপি'। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আপনি সারাটি দিন হোমস্টেতে কাটাতে পারবেন, খুব একটা অত্যাধুনিক ব্যবস্থা না থাকলেও মানুষগুলোর আতিথেয়তা আপনার মন জুড়ে থাকবে।

যারা গাছ, ফুল, পাখি পছন্দ করেন, সাথে নিরিবিলিতে একটু একাকী সময় কাটাতে চান, অথবা মনের মানুষকে নিয়ে হানিমুনে যেতে চান, তাহলে তাদের জন্য এই জায়গাটি অসাধারণ। এই মনোরম জায়গাটি থেকে অল্প টাকায় ঘুরে আসতে পারবেন, কংক্রিটের জঙ্গল ছেড়ে এমন অসাধারণ গাছের জঙ্গলে গেলে মনটা অন্যরকম হয়ে যেতে বাধ্য।

নিউ জলপাইগুড়ি অথবা তেনজিং নগিয়ে বাস স্ট্যান্ড থেকে ঘুম আসার জন্য গাড়ি করে নিতে পারেন। সেখান থেকে সহজেই পৌঁছেন যেতে পারেন 'ঝেপি'। দার্জিলিং শহর থেকে মাত্র ৩৬ কিমি দূরে, 'ঝেঁপি' খোলা নদীর ধারে অবস্থিত একটি সুন্দর গ্রাম। আবার শিলিগুড়ি থেকে দূরত্ব ৯৬ কিমি। কোলাহল মুক্ত নির্জন প্রান্তরে, একটানা বয়ে চলা পাহাড়ি নদীর শব্দ আর পাখিদের কলতানে আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। স্থানীয় গ্রামে পায়ে হেঁটে ঘুরুতে পারবেন। আশেপাশে ঘুরে আসতে পারেন ধোত্রে, নাগেটা ভিউ পয়েন্ট, রিম্বিক, শ্রীখোলা, নামচী চার ধাম, জামুনে থেকে। তাহলে আর দেরি না করে এইবার চটপট 'ঝেপি' যাওয়ার প্ল্যানিংটা শুরু করে ফেলুন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side