Type Here to Get Search Results !

‘মিঠুন চক্রবর্তী আমার সঙ্গে যোগাযোগ রাখছেন’, ফিরাদের বিস্ফোরক দাবি

বিস্ফোরক দাবি করলেন ফিরহাদ হাকিম এবার মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে।বৃহস্পতিবার তিনি দাবি করলেন,  তাঁর সঙ্গে মহাগুরু নাকি যোগাযোগ রাখছেন।পালটা দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। 

কয়েকদিন ধরেই বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী চর্চায় তারকা। কখনো নিশানা করা হয়েছে তাকে শাসক দলের তরফে। তৃণমূলের একুশজনের সঙ্গে যোগাযোগ রয়েছে, তার দাবি। এ বিষয়ে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার ফিরহাদ হাকিম বলেন, “ওসব ফাঁকা আওয়াজ। মিঠুনদা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। যাতে দিদি না রেগে যায় তাই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। মিঠুনদা নিজেও তৃণমূলের সঙ্গে অশান্তি চান না। ব্যক্তিগত কোনও কারণে বিজেপিতে গিয়েছিলেন।”  রাজনৈতিক মহলে ফিরাদ হাকিমের এরূপ দাবীতে সরগোল পড়ে গেছে।

বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ফিরাদ হাকিমের এর দাবিতে পাল্টা দাবি করেন।তিনি বলেন, “দলের মধ্যে নিজেকে প্রাসঙ্গিক করতে অথবা সংবাদমাধ্যমে একটা বিতর্ক তৈরি করতে এসব বলছেন। গ্রহণযোগ্যতা নেই এর। মিঠুন চক্রবর্তী জনপ্রিয় অভিনেতা। তাঁর গ্রহণযোগ্যতা, অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার নেই। উনি বিজেপিতে যোগদান করেছেন, দলের কথা বলবেন। ওনার সঙ্গে বহু মানুষের যোগাযোগ রয়েছেন সেটাকে ফিরহাদ হাকিম যেভাবে ব্যাখ্যা করছেন সেটা ঠিক নয়। সত্যিটা মানুষ বুঝবে।”

প্রসঙ্গত মিঠুন চক্রবর্তীর সঙ্গে কয়েকদিন আগে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের একটি চাপা অশান্তি তৈরি হয়েছিল।প্রজাপতি প্রসঙ্গ তুলে মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করেছিলেন কুণাল। পালটা তৃণমূল নেতাকে এলিতেলি, গঙ্গারাম বলে তোপ দেগেছিলেন মহাগুরু।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side