Type Here to Get Search Results !


 

‘বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল’, কালিয়াচক ঘটনায় স্বীকারোক্তি উত্তরবঙ্গের এডিজির

উত্তরবঙ্গের কালিয়াচক ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল বলে স্বীকার করেছেন উত্তরবঙ্গের এডিজি, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বুধবার কালিয়াচকে বিচারকদের ৭ ঘণ্টারও বেশি ঘেরাও করে রাখা ও তাঁদের উপর হামলার ঘটনায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত রাজ্য সরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মতে,‘রাজ্যের আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে।’ সেই দিন কোথাও না কোথাও যে ফাঁক ছিল, তা শুক্রবার সংবাদমাধ্যমের সামনে স্বীকার করে নিলেন উত্তরবঙ্গের এডিজি। কেন এই বিলম্ব ও কোথায় এই ফাঁক তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Kaliachak-protest-incident

কালিয়াচকের ঘটনাকে ঘিরে তৎপর হয়ে উঠেছে রাজ্য পুলিশ ও CID। বুধবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগের নিষ্পত্তি করতে কালিয়াচক বিডিও-২ অফিসে যান সাতজন বিচারক, যাঁদের মধ্যে তিনজন মহিলা ছিলেন। সেখানে পৌঁছানোর পরই বিক্ষোভকারীরা তাঁদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিচারকদের উদ্ধার করে। অভিযোগ, উদ্ধার অভিযানের সময়ও তাঁদের উপর হামলা চালানো হয়। আক্রান্ত বিচারকদের দাবি, পুরো ঘটনার সময় তাঁরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করেননি।

আরও পড়ুন :-  হরিরামপুরের জনসভা থেকে কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গের এডিজি কে জয়রামন বলেন, “নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল না। বিচারকরা আটকে পড়েছিলেন এবং আতঙ্কিত হয়ে এমন মন্তব্য করেছেন। তবে তাঁদের উদ্ধারে কিছুটা দেরি হয়েছে, কেন সেই বিলম্ব ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, রাত বারোটার আগেই বিচারকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে এবং পুরো ঘটনার উপর একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করা হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side