দিলদার আলী:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি পঞ্চায়েত সমিতির টাঙ্গন সভা কক্ষে আগামী ২৬ তারিখে অনুষ্ঠিত হতে চলা রায় নবমী উৎসবকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল। সোমবার এই বৈঠকের আয়োজন করা হয় শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করার লক্ষ্যে।
সভায় সভাপতিত্ব করেন কুশমন্ডি ব্লকের বিডিও ডঃ নয়না দে। তিনি উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন, যাতে রায় নবমী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, যিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশ দেন।
সভায় বিশিষ্ট সমাজসেবী প্রাণ বল্লভ সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সকলের সম্মিলিত উদ্যোগে উৎসবকে সুন্দরভাবে পরিচালনার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উৎসব চলাকালীন নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, ভিড় সামলানো এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।


