মন্ত্রী তাজমুল হোসেনের গড়ে সরকারি স্কুলের বেহাল দশা, মাত্র একজন শিক্ষক নিয়ে প্রায় বন্ধের মুখে স্কুল, দলীয় কর্মসূচিতে এসে স্কুল প্রাঙ্গনে দাড়িয়ে সরব সিপিআইএম মুখপাত্র শতরূপ, পোল মন্ত্রী বলে কটাক্ষ সিপিএম নেতৃত্বের, ভিডিও পোস্ট সামাজিক মাধ্যমে, আবার প্রায় বন্ধ হওয়া স্কুলে পড়ে রয়েছে মদের বোতল, ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি, সাফায় তৃণমূলের
মালদা: মন্ত্রীর গড়ে মন্ত্রীর দলীয় কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে সরকারি স্কুলের বেহাল দশা। ভিডিও পোস্ট করে সামাজিক মাধ্যমে সরব সিপিআইএম মুখপাত্র শতরূপ ঘোষ।পোস্ট করা সেই ভিডিওতে মন্ত্রী তাজমুল হোসেনকে নিশানা বাম নেতৃত্বের।আবার প্রায় বন্ধ হওয় স্কুলের ভেতরে পড়ে রয়েছে মদের বোতল। ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।ঘটনা সামনে আসতেই তৃণমূলকে আক্রমণ গেরুয়া শিবিরেরও।সাফায় দেওয়ার চেষ্টা তৃণমূলের। শুরু হয়েছে তরজা।
মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় হরিশ্চন্দ্রপুর বি এম জুনিয়র হাই স্কুল।বাম আমলে তৈরি হওয়া এই স্কুল প্রায় বন্ধের মুখে। শিক্ষকের অভাবে নেই কোন ছাত্র। বর্তমানে খাতায়-কলমে এই স্কুলে মাত্র একজন শিক্ষক, সাথে অবসরপ্রাপ্ত এক শিক্ষক স্বেচ্ছাশ্রম দেন। দলীয় কর্মসূচিতে এসে সেই স্কুল প্রাঙ্গনে দাঁড়িয়েই এলাকার বাম নেতৃত্ব কে নিয়ে শতরূপ ঘোষ সরব হয়েছেন।তার অভিযোগ শুধুমাত্র এই স্কুল নয় রাজ্য জুড়ে প্রত্যেকটা জায়গায় একই পরিস্থিতি। সেই সুযোগে পাড়ায় পাড়ায় বেসরকারি স্কুল খুলছে। যাদের সামর্থ্য রয়েছে তারা সেখানে পড়ছে।যাদের সামর্থ্য নেই তারা পরিযায়ী শ্রমিক হচ্ছে।স্থানীয় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ বিধায়ক কথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এইসব দিকে খেয়াল রাখেন না। প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী যখন জিজ্ঞাসা করেন তখন পোল চান।যদিও তৃণমূলের দাবি এলাকায় আরো অনেক স্কুল রয়েছে। তাদের আমলে ছাত্রদের সাইকেল পোশাক বই দেওয়া হচ্ছে। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন।


