ভোট প্রচারে গিয়ে রাজমিস্ত্রিদের সঙ্গে ইটের দেওয়াল গেঁথে তৃণমূলকে নিশানা করলেন বিজেপি প্রার্থী, নাটক করছে বিজেপি, শ্রমিক ছিলাম শ্রমিকদের যন্ত্রণা বুঝিপাল্টা তীব্র কটাক্ষ তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু মতিবুরের
মালদা: মালদহের হরিশ্চন্দ্রপুরে ভোট প্রচারে শ্রমিক সাজা নিয়ে জোড় তর্জা তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মধ্যে। শ্রমিক সেজে ভোট প্রচারে গিয়ে ইটের গাঁথুনি দেওয়ার কাজ করছেন বিজেপির প্রার্থী রতন দাস। আবার সেখান থেকে নিশানা করছেন তৃণমূলকে। অন্যদিকে সমস্ত ঘটনাটাই নাটক বলে তীব্র কটাক্ষ তৃণমূল প্রার্থী মতিবুরের। তার দাবি তিনি নিজে পেশায় শ্রমিক ছিলেন তাই শ্রমিকদের কষ্ট বোঝেন। বিজেপির প্রার্থী এক মাসের জন্য নাটক করছে।যে ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমুল সরকার শ্রমিকদের জন্য কোন কাজ করেনি। শ্রমিকদের ভবিষ্যাত গড়তে প্রচারে বেরিয়ে গ্রামের মধ্যে বাড়ি নির্মান কাজে হাত লাগালেন প্রাক্তন সেনা কর্মী তথা বিজেপি প্রার্থী রতন দাস।এমনি প্রচারের ঘটনা দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রামে প্রার্থী রতন দাস প্রচারে যান। সেখানে প্রাচীন একটি কালী মন্দিরে পূজো দেওয়ার পর ওই গ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বের হন। এলাকায় একটি বাড়িতে নির্মাণ কাজ চলছিল। সেখানে গিয়ে তিনি রাজমিস্ত্রি এবং দিন মজুরদের সঙ্গে বাড়ি তৈরীর মসলা মাখা সঙ্গে, ইঁটের গাঁথুনি দেওয়ার কাজ শুরু করেন।প্রার্থীকে এই ভাবে হঠাৎ করে রাজমিস্ত্রি মজুরদের সঙ্গে কাজ করতে দেখে অবাক গ্রামের বাসিন্দারা।
বিজেপি প্রার্থি রতন দাস বলেন,কোন কাজই ছোট নয়। আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি।তারপরে সেনাবাহিনীতে কাজ করেছি বহু বছর।সব ধরনের কাজ করার অভ্যাস রয়েছে। তৃণমুল সরকার কোন কাজ করে নি। যার ফলে শ্রমিকদের ছেলে মেয়েদের ভবিষ্যাত নষ্ট হচ্ছে। যার জন্য এদিন তাদের সাহস যোগাতে মিস্ত্রি মজুরদের সঙ্গে কাজ করে আরো নতুন অভিজ্ঞতা হলো। আমরা ক্ষমতায় আসলে শ্রমিকদের ভবিষ্যত তৈরী হবে।
পাল্টা তৃণমুল প্রার্থী মতিবুর রহমান বলেন, ভোট এসেছে তাই বিজেপি প্রার্থী নাটক করছে শ্রমিক সেজে। এক মাসের জন্য শ্রমিক হয়েছে। মানুষ জানে শ্রমিক যদি হয় তাহলে মতিবুর রহমান। মানুষ সব বুঝতে পারছে। শ্রমিকদের জন্য যদি কেউ কাজ করে থাকে তাহলে আমি ও আমাদের সরকার করছে।


