মালদা:- বোনের বাড়ি যাওয়ার নাম করে নিখোঁজ দুই সন্তানের মা, তেরো দিন ধরে নিখোঁজ রয়েছে কান্নায় ভেঙে পড়েছে স্বামী ও দুই সন্তান। মা ফেরার অপেক্ষায় দিন গুনছেন সন্তানেরা। থানায় নিখোঁজ ডায়েরি করেছেন স্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে,নিখোঁজ বধূর নাম বিসো মল্লিক (৩৪) । তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত ২৩ ফেব্রুয়ারি বোনের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। ফোন বন্ধ রয়েছে। ফেসবুকে রিলস তৈরি করতেন বধূ।
কোনো পুরুষ তাকে প্রেমের জালে ফাঁসিয়ে কোথাও বিক্রি করে দিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্বামী ও স্থানীয়রা।
স্বামী বিকাশ মল্লিক বলেন, কাজের সূত্রে আমি উড়িষ্যায় ছিলাম। নিখোঁজের চারদিন আগে বাড়ি ফিরে আসি। এদিন পার্শ্ববর্তী রামশিমূল গ্রামে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলাম। স্ত্রী গৈরিপুর গ্রামে বোনের বাড়িতে যাওয়ার নাম করে বের হয়।
রাত পেরিয়ে গেলেও আর বাড়ি ফিরেনি। সঙ্গে ৫৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। ফোন বন্ধ রয়েছে। কেউ তাকে প্রেমের প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে কোথাও বিক্রি করে দিয়েছে বলে আশঙ্কা হচ্ছে। থানায় নিখোঁজ ডায়েরি করেছি। পুলিশ খোঁজার কোনো উদ্যোগ নেয়নি।


