Type Here to Get Search Results !


 

‘বিচারাধীন’ প্রায় ৬০ লক্ষের মধ্যে কমিশনের ওয়েবসাইটে নাম উঠল ২২ লক্ষের, বাদের তালিকায় কত নাম?

 


পূর্ব নির্ধারিত শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত ৩৭ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নথি নিষ্পত্তি হয়েছে বলে নির্বাচন কমিশনের দাবি। তার মধ্যে ২২ লক্ষ ভোটারের নাম ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। গত সোমবার ১০ লক্ষ ভোটারের তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। শুক্রবার আরও ১২ লক্ষ নাম যুক্ত হলো। 


নির্বাচন কমিশন সূত্রে খবর, ২২ লক্ষের মধ্যে ৩৪ শতাংশ ভোটারের নাম বাতিলের তালিকায় রয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই সময়ে রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা এই বিচারাধীন ভোটারদের নথি যাচাই ও নিষ্পত্তি করছেন।


আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলত, প্রথম দফার ভোটের জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল। ৬ এপ্রিলের আগে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করতে হবে নির্বাচন কমিশনকে। তার আগে বিচারাধীন ভোটারদের নথি নিষ্পত্তি সম্পূর্ণ হবে কি না তা নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে।

 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side