Type Here to Get Search Results !


 

কুশমন্ডিতে কংগ্রেস প্রার্থী বাবলু সরকারের নাম ঘোষণা, আনন্দ মিছিলে উৎসবের আবহ

 Indian National Congress candidate for West Bengal assembly election 2026



দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আজ জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে বাবলু সরকারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পরই কুশমন্ডি ব্লক কংগ্রেস কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে।

মিছিলকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আবির খেলা, মালা পরানো এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থী বাবলু সরকারকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আইনুল বাড়ি, মানিকুল ইসলাম, আফজাল হোসেন সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

প্রার্থী ঘোষণার পর দলীয় নেতৃত্ব জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং মানুষের কাছে পৌঁছে যেতে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side