সুশোভন সিংহ; বালুরঘাট:- গোটা রাজ্যে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও প্রকাশিত হলো এস আই আর শুনানি পরে প্রথম ভোটার লিস্ট। সূত্রের খবর অনুসারে জেলায় ডিলিটেড ভোটারের সংখ্যা ২১,৮০৩ জন এছাড়াও বিচারাধীন অবস্থায় রয়েছে ১৩২২৫৮ জন ভোটার।
শনিবার জেলাশাসক রাজনৈতিক দলগুলোর হাতে ভোটার লিস্ট তুলে দেন.. এবার এক নজরে দেখে নিন দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা অনুযায়ী কত নাম ডিলিটেড এবং কত নাম বিচারাধীন অবস্থায় রয়েছে..
প্রথমেই ৩৭ নম্বর কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে ডিলিটেড ভোটারের সংখ্যা ১৮১০ এবং বিচারাধীন রয়েছে ২৭৯৫৪ জন। এর পরে ৩৮ নম্বর কুমারগঞ্জ, এই বিধানসভা কেন্দ্র ডিলিটেড ভোটার সংখ্যা ২৩১৪ ও বিচারাধীন রয়েছে ২৯৬০৭ জন। ৩৯ বালুরঘাট বিধানসভায় ডিলিটেড ভোটারের সংখ্যা ৪৮৯৪ এবং বিচারাধীন ভোটারের সংখ্যা ৬৫৭৭। ৪০ নাম্বার তপন বিধানসভায় ডিলিটেড ভোটার ৬৭৪৮ জন ও বিচারাধীন ভোটার ১৫৯০৬। ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভায় ৩৭২৫ ডিলিটেড ভোটার ও ২০৪১৩ জন ভোটার রয়েছে বিচারাধীন। সবশেষে 42 নম্বর হরিরামপুর বিধানসভায় ডিলিটেড ভোটারের সংখ্যা ২৩১২ এবং বিচারাধীন ভোটারের সংখ্যা ৩১৮০১জন। এর পাশাপাশি জেলেয় নতুন ভোটার সংযোজন হয়েছে ৩৩০৪ জন।
