Type Here to Get Search Results !

মালদা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দীর্ঘদিনের দাবি পূরণ,শুরু হতে চলেছে গুরুত্বপূর্ণ ১৪ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ,খুশির হাওয়া এলাকায়

 


মালদা:সানু ইসলাম;বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চাঁচল এলাকায় দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর অনুপ্রেরণায় এবং এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন–এর উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় শুরু হতে চলেছে চাঁচলের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ।চাঁচল হাট সংলগ্ন খেজুরিয়া মোড় থেকে অরবড়া হয়ে শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য রাজ্য সরকারের গ্রামীণ সড়ক উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে প্রায় ৯ কোটি ৭১ লক্ষ টাকা।


ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই কাজ শুরু হবে বলে জানা গেছে।দীর্ঘদিন ধরেই এই রাস্তাটির অবস্থা অত্যন্ত বেহাল ছিল।জায়গায় জায়গায় বড় বড় খানাখন্দ, বর্ষার সময় জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত।ছোট-বড় দুর্ঘটনা ছিল নিত্যদিনের ঘটনা। অথচ প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন—স্থানীয় বাসিন্দা,ব্যবসায়ী থেকে শুরু করে যানবাহনের চালক সকলেই এই পথের উপর নির্ভরশীল।রাস্তা সংস্কারের খবরে খুশির হাওয়া বইছে গোটা এলাকায়। 


স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।তাঁদের বক্তব্য, বহুদিনের সমস্যার অবসান ঘটতে চলেছে। দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনই ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও বড় সুবিধা আসবে।এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। তাঁদের আশ্বাস, কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততার সঙ্গে রাস্তা সংস্কারের কাজ শেষ করা হবে। এতে চাঁচল ও আশপাশের গ্রামগুলির যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছেন এলাকাবাসী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side