Type Here to Get Search Results !

গাজোলে ব্লক যুব তৃণমূলের বিধানসভা ভোটকেন্দ্রিক কর্মীসভা

 


দোরগোড়ায় রাজ্যে বিধানসভা নির্বাচন, মার্চ মাসে ঘোষণা হতে পারে নির্বাচনের নির্ঘন্ট। আর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মালদা জেলায় রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে শাসক দলের শাখা সংগঠনগুলো। শুক্রবার গাজোলে গাজোলের বিদ্রোহৌ মোড় সংলগ্ন এক বেসরকারি লজে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হলো। 


কর্মীসভায় হাজির ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, গাজোল ব্লক যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। 


এদিন তাদের উপস্থিতিতে আয়োজিত কর্মীসভা গাজোল ব্লকের ১৫টি অঞ্চলের যুব তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের নির্বাচনের প্রাক্কালে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। গাজোল বিধানসভায় বিজেপিকে মাত দিয়ে কীভাবে তৃণমূলের জয় সুনিশ্চিত করা সম্ভব সেই ব্যাপারে সাংগঠনিক লড়াইয়ের রণকৌশল বাতলে দেন তিনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side