জলপাইগুড়ি:- ঘন জনবসতি এলাকায় খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সকালে সদর ব্লকের পাহাড়পুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
পাহাড়পুরের ডাঙাপাড়া এলাকার বাসিন্দারা জানান, খড়ের গাদায় আচমকাই আগুন ধরে যায়। তিন বিঘা জমির ধানের খড় পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ স্থানীয়দের নজরে আগুন। খবর পেয়ে দমকলের পাশাপাশি ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলেন, ঘন জনবসতি এলাকায় খড়ের গাদায় আগুন লেগেছিল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। যদিও স্থানীয় মহম্মদ অভয়দুল্লার তিন বিঘা জমির খড় পুড়ে গেছে।
