Type Here to Get Search Results !

শৌচকর্ম করতে গিয়ে জলে ডুবে মৃত্যু প্রৌঢ়ের

 


ময়নাগুড়ি, ৪ জানুয়ারি : বৃহস্পতিবার জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। জানা যায় মৃত ওই বৃদ্ধের নাম কর্ণদেব রায় (৭২)। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি এলাকায়। 

পরিবার সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধ গতকাল বিকেল থেকেই বাড়ি থেকে বের হয়। যেহেতু সে কীর্তন করে তাই বাড়ির লোক ভেবেছেন যে কোনো কীর্তনে গেছেন। কিন্তু ভোরে বাড়ির লোক তার ঘর দেখতে গেলে দেখেন ঘর বন্ধ। ঘরের মধ্যেও বিছানা ঠিকমতো ছিল। এরপর খোঁজ খবর শুরু করলে বাড়ির পাশের এক ডোবায় দেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে তারা গিয়ে দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side