রাম মন্দিরের পূজিত চাল এবং আমন্ত্রণ পত্র নিয়ে দুয়ারে দুয়ারে বিজেপি সাংসদ, রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর দীপাবলি পালনের বার্তা পৌছে দিলেন প্রত্যেক বাড়িতে।
মালদা;তনুজ জৈন;০৩জানুয়ারি: ২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অযোধ্যায়। এই মুহূর্তে রাম নামে মাতোয়ারা সারা দেশ। সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা নগরী। সারা দেশও তার সঙ্গে প্রস্তুতিতে মেতে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন দেশবাসীকে রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালনের জন্য। এবার প্রধানমন্ত্রীর বার্তা মানুষের কাছে পৌছে দিতে তৎপর হলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। বুধবার মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় প্রথমে বিজেপি কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি।তারপর বাড়ি বাড়ি গিয়ে রাম মন্দিরের পুঁজিত চাল এবং আমন্ত্রণপত্র দিয়ে আসেন। মানুষকে আহ্বান জানান রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালনের জন্য।
বিজেপি সাংসদ খগেন মুর্মু এই প্রসঙ্গে বলেন, রাজা রাম সকলের কাছে আদর্শ। এই দিনটি বহুদিনের প্রতীক্ষার।বিজেপির নির্বাচনি ইস্তাহারেও রাম মন্দিরের কথা উল্লেখ ছিল। সকলে যাতে ওই দিনটি আনন্দের সঙ্গে পালন করে ওই জন্য প্রধানমন্ত্রীর বার্তা মানুষের কাছে পৌছে দিচ্ছি।
