Type Here to Get Search Results !

দক্ষিণ দিনাজপুর,উত্তর দিনাজপুর ও মালদা জেলার কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো মিট আপ।


দক্ষিণ দিনাজপুর,জয়জিত মহন্ত:-
বছরের প্রথম দিনেই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা জেলার কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো মিট আপ। 


রবিবার গঙ্গারামপুর কালদিঘি পার্কে এদিনের এই Meet up এর আয়োজন করা হয় DM ইউটিউবার গ্রুপের পক্ষ থেকে। মূলত কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সুসম্পর্ক তৈরী করে উন্নত কনটেন্ট তৈরির উদ্দেশ্যেই এদিনের এই মিটাপের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিনের মিটাপে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর,উত্তর দিনাজপুর ও মালদা জেলার প্রায় ৫০ জন কনটেন্ট ক্রিকেটার। শুরুতেই কেক কেটে নতুন বছর সেলিব্রেট করেন উদ্যোক্তারা। এরপরেই কি করে উন্নত কনটেন্ট তৈরি করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে এক প্রস্তর আলোচনা সারেন উপস্থিত সকল কনটেন্ট ক্রিয়েটররা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকল ইউটিউবারদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side