গাজোল:- দুবাই এআটক থাকা এক শ্রমিক বাড়িতে ফিরতেই খুশি হওয়া পরিবারের ও গ্রামে। মালদহের গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের শিসা পিড়ালুতলা গ্রামের এক শ্রমিক অভাবের তাড়নায় সংসারে একটু বাড়তি রোজগারের জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন কাজের উদ্দেশ্যে । ওই শ্রমিকের নাম পূর্ণেন্দু বৈরাগী (৪৩)।
ঠিকাদারের হাত ধরে দুবাইয়ে পাড়ি দিয়েছিলেন কাজের জন্য। বলা হয়েছিল তাকে একটি শপিং মলের কাজ দেবে । কিন্তু সেখানে গিয়ে দেখে তাকে নিম্নমানের কাজ করতে দেওয়া হচ্ছে আর সেই কাজ করতে না চাওয়াই ওই শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের ভিসা এবং পাসপোর্ট কেড়ে নিয়ে তাদের আটকে রাখার অভিযোগ উঠেছিল ঠিকাদারের বিরুদ্ধে। সেই খবর ছড়িয়ে পড়তেই পরিবারের লোক ও গ্রামের লোক উদ্বিগ্ন হয়ে পড়ে তাতে বাড়ি ফেরানোর জন্য। এই নিয়ে আমরা সংবাদ প্রকাশ করতেই তাকে বাড়িতে ফেরানোর উদ্যোগ নেন। বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ও সংসদ সুকান্ত মজুমদারের সহযোগিতায় গাজোল পুলিশ প্রশাসনের এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় অবশেষে শিসা পিড়ালুতলা গ্রামের শ্রমিক পূর্ণেন্দু বৈরাগী আজ দশটা নাগাদ বাড়ি ফিরে আসে। এই শ্রমিক কে বাড়িতে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করে গাজোল থানার পুলিশ। বাড়ি ফিরতেই রাস্তা থেকেই গ্রামবাসীরা মিষ্টি খাইয়ে ও ফুলের তোরা দিয়ে ও মালা পরিয়ে সংবধানা জানায়।
