Type Here to Get Search Results !

Jalpaiguri: বড়দিনের রাতে জলপাইগুড়ি খাদ্য মেলায় মানুষের ঢল



জলপাইগুড়ি:- শীতের হিমেল সন্ধ্যায় রকমারি রসনা-তৃপ্তির সম্ভার নিয়ে শুরু হল পাঁচদিন ব্যাপী জলপাইগুড়ি খাদ্য-উৎসব ২০২৩।  বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৮তম খাদ্য উৎসব চলবে আগামী ২৫শে ডিসেম্বর অর্থাৎ আজ পর্যন্ত। ২৫শে ডিসেম্বর বড়দিন আর বড়দিন উপলক্ষে সোমবার রাতে মানুষের ঢল সবচেয়ে পড়েছে এই মেলা। খাদ্য মেলায় এসে খাওয়া দাওয়া হবে না আপনি কি করে হয়। তাই যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু খাও আর খাও, আর এদিন রাতে এই খাওয়া-দাওয়ার দৃশ্যই উঠে আসলে আমাদের ক্যামেরায়। দারুণ খুশি মেলায় আসা ক্রেতা ও বিক্রেতারা।

জলপাইগুড়ি পুরসভার ১৯ নং ওয়ার্ডের এই খাদ্য উৎসবের আলাদ একটা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল, এই খাদ্য উৎসবটি হয় মূলত স্বনির্ভর গোষ্ঠীগুলি'কে কেন্দ্র করে। ১৯ নং ওয়ার্ডের মহিলাদের নিয়ে তৈরি স্বনির্ভর গোষ্ঠীগুলিই এই উৎসবের প্রাণ। ২০১৫ সালে এই ওয়ার্ডের কাউন্সিলার তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারীর উদ্যোগে শুরু হয় খাদ্য উৎসব। লোপামুদ্রাদেবী জানিয়েছেন, এর উদ্দেশ্য ছিলো স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সত্যিকারের স্বনির্ভর হওয়ার পথ দেখানো। এইবছর ৩০টি স্বনির্ভরগোষ্ঠী অংশ নিয়েছে উৎসবে। তাদের হরেক নামের স্টলে মিলছে হরেকরকম খাবার। কেউ বানিয়েছেন মাশরুম পাকোড়া, তো কেউ রসালো রসবড়া। কোথাও ইয়া বড় বড় বেগুনি ভাজা হচ্ছে, আবার কোন স্টলে বিভিন্ন পিঠে,পুলি,পায়েসের সম্ভার। রয়েছে চিকেন পাকোড়া, লুচি, আলুর দম,কষা চিকেন, চিলি চিকেন,কেক,পেস্ট্রি সহ অফুরন্ত খাদ্য সম্ভার। তার সঙ্গে থেকেছে পাঁচদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।  আজকের ( সোমবার ) শেষ দিনে ভিড় জমেছিলো ভালোই।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side