মালদা;তনুজ জৈন;২৭ডিসেম্বর: গুলিবিদ্ধ এক যুবক চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলা এলাকায়।
আক্রান্ত যুবক জাবেদ শেখ বয়স আনুমানিক ২৭ বছর। পরিবারের রয়েছে স্ত্রী লাইলি বিবি দুই ছেলে ও এক মেয়ে। যাবেদ পেশায় একজন ফেরিওয়াল। কর্মসূত্রে বিহারে ফেরি করে। গত এক মাস আগে সে বাড়িতে আসে। অন্যান্য দিনের মতো গতকাল রাতে বাড়ির পাশে ভুট্টার খেতে বাথরুম করতে যাই। সেই সময় ভুট্টার খেতে কে বা কারা গল্প করছিল। জাবেদ শেখ চিৎকার করলেই তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি জাভেদ শেখের কোমরে লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। তড়িঘড়ি জাবেদ শেখ কে উদ্ধার করে রাতে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ও যুবক। এদিকে ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
