Type Here to Get Search Results !

৫ কিলো ধলতা দেওয়ার পরও কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে না ধান,প্রতিবাদে বালুরঘাট কিষাণ মান্ডিতে বিক্ষোভ কৃষকদের


বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-
৫ কিলো ধলতা দেওয়ার পরও কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে না ধান। প্রতিবাদে বালুরঘাট কিষাণ মান্ডিতে বিক্ষোভ কৃষকদের। 

বৃহস্পতিবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ, ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কৌশিক চৌধুরী, সহ অন্যান্য আধিকারিকরা৷ মিল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ কৃষকরা। এমনকি কৃষকদের অভিযোগ, অনেক সময় কাটমানি দিলেই সেই খারাপ ধান নিয়ে নিচ্ছেন কৃষকরা৷ টাকা না দিলেই সেই ধান নেওয়া হচ্ছে না। যা নিয়ে ক্ষোভ দেখান কৃষকরা। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট ব্লক প্রশাসন। প্রসঙ্গত, গত প্রায় এক মাস ধরে বালুরঘাট ব্লকের কিষাণ মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। প্রতিদিন গড়ে ৬০ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেন মিল মালিকরা৷ আজও বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকা থেকে ৬০ জন কৃষক ধান বিক্রি করতে আসেন। সরকারি সহায়ক মূল্য ২২০৩ টাকায় ধান ক্রয় করেছেন মিল মালিকরা।  ঠিকমত ধান কেনা হলেও, খারাপ ধান বলে কৃষকদের কাছ থেকে ধান কেনা বন্ধ করল মিল মালিক কর্মীরা। যদি পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসনিক অধিকারিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে ধান কেনা শুরু হয়।



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side