Type Here to Get Search Results !

Malda News: গ্যাস কাটার দিয়ে জানালার গ্রিল কেটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য


মালদা:
গ্যাস কাটার দিয়ে জানালার গ্রিল কেটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। মালদার ইংলিশ বাজার থানার দুর্গা মোর এলাকার ঘটনা। 

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাত্রে ৭ থেকে ৮ জনের সশস্ত্র দুষ্কৃতী দল ওই এলাকায় থাকা একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের শাখায় হানা দেয়। গ্যাস কাটার দিয়ে জানালার গ্রিল কেটে ব্যাংকের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা। কিন্তু লকার ভাঙ্গার চেষ্টা করলে বেজে উঠে এলাম। এরপরই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রিল কাটার ব্লেড, গ্যাস কাটার সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরা দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side