Type Here to Get Search Results !

Malda Breaking: জাতীয় সড়কের ধারে থাকা হোটেলে বিধ্বংসী আগুন




মালদহ;তনুজ জৈন;২৮নভেম্বর: জাতীয় সড়কের ধারে থাকা হোটেলে বিধ্বংসী আগুন। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মালদহের পুরাতন মালদা ব্লকের ভাবক অঞ্চলের চেঁচুমোড় এলাকায় হঠাৎ এই আগুন লাগে একটি হোটেলে। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুপুর সাড়ে বারোটা নাগাদ হঠাৎই আগুন নজরে আসে স্থানীয়দের। তবে এখনো পর্যন্ত কিভাবে আগুন লাগল তা অনুমান করতে পারছে না। যদিও দমকল বাহিনী পুরোপুরি খতিয়ে দেখছে। তবে জাতীয় সড়কের ধারে এই হোটেলে দাহ্য পদার্থ থাকাই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যেহেতু এই হোটেলে গাড়ির পেট্রোল ও ডিজেল তেল মজুর থাকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side