Type Here to Get Search Results !

Dakshin Dinajpur News: গঙ্গারামপুর রেল স্টেশনে চারটি প্রকল্পের শুভ সূচনা করলেন ডঃ সুকান্ত মজুমদার

গঙ্গারামপুর রেল স্টেশনে চারটি প্রকল্পের শুভ সূচনা করার পাশাপাশি এলাকার ২০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন ডঃ সুকান্ত মজুমদার



জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর:
একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরবাসীদের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়িত করলেন বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। রবিবার গঙ্গারামপুর রেল স্টেশনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে গঙ্গারামপুর রেল স্টেশনের ফুট ওভার ব্রিজ, দ্বিতীয় প্লাটফর্ম সহ গঙ্গারামপুর পুনরভাড়া নদীর উপরে একটি রেল ফুট ব্রিজের কাজের শুভ সূচনা করলেন ভিত্তি স্থাপন স্থাপনের মধ্য দিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। 



এর পাশাপাশি রবিবার সকালে গঙ্গারামপুর বাসট্যান্ড চত্বরে গঙ্গারামপুর পঞ্চায়েত ব্লক ও পৌর এলাকার প্রায় ২০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন। এদিন গঙ্গারামপুর রেলস্টেশনের এই শুভ সূচনা কাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপন বিধানসভার বিধায়ক বধুরাই টুডু, জেলা বিজেপির সভাপতি স্বরূপ কুমার চৌধুরী ও কাটিহার রেল ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ গঙ্গারামপুরের বাসিন্দা সহ রেল উন্নয়ন কমিটির সদস্য সহ রেলের আধিকারিকরা। 


এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ দপ্তর সুকান্ত মজুমদার জানান, " এটা দীর্ঘদিন ধরেই জেলা বাসী সহ গঙ্গারামপুরের মানুষদের একটা স্বপ্ন ছিল, আমি দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বিষ্ণওর সাথে কথা বলে দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট রেল স্টেশন ও গঙ্গারামপুর রেলস্টেশনের বিভিন্ন রকম সার্বিক উন্নয়নের লক্ষ্যে কথা বলে আমি গঙ্গারামপুর বাসিন্দা সহ জেলাবাসীদের স্বপ্ন পূরণ বাস্তবায়িত করতে পেরেছি। আগামী দিনে আরো এরকম কাজ আছে চলেছে এবং অতি শীঘ্রই সেগুলো সম্পন্ন হবে তার পাশাপাশি গঙ্গানাপুর রেলস্টেশনে এই কাজের শুভ সূচনা হলো আজকে তবে আগামীকাল থেকে রেলদপ্তর গঙ্গারামপুর রেল স্টেশনের এই চারটি প্রকল্পের কাজ জোরকদমে শুরু করবেন, আপনারা আমাকে এভাবে আশীর্বাদ করবেন যাতে উন্নয়নের লক্ষ্যে আমি আরও এই ধরণের কাজ করতে পারি জেলাবাসীদের জন্য"। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে এক সাথে একদিনে রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের হাত দিয়ে রেলের চারটি প্রকল্পের শুভ সূচনা করাতে গঙ্গারামপুর বাসিন্দা সহ জেলা বাসিরা যার-পর-নায় খুশি তা বলাই বাহুল্য।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side