সুশোভন সিংহ:- আরএসএস উত্তরবঙ্গের সহ- প্রান্ত কার্যবাহক ও যুগশঙ্খের লেখক তরুণকুমার পন্ডিত রবিবার বাইক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তরুণকুমার পন্ডিত মহাশয় মালদা জেলার ইংলিশবাজার বিধানসভা অন্তর্গত কাঞ্চনতার নিবাসী।
উল্লেখ্য, রবিবার তরুণ বাবু বাড়ি ফেরার সময় এক ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হয়ে গুরুতর আহত হন। মালদা থেকে বাড়ি ফেরার পথে নিজস্ব চালিত স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে মালদা যদুপুরে রাস্তার ধারে পড়ে যায়।এমতাবস্থায় উল্টো দিক থেকে আসা এক বাসের ধাক্কায় গুরুতর আহত হন তরুণ বাবু। স্থানীয় লোকদের সহায়তায় তরুণ বাবুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। তবে সিসিইউ তে থাকাকালীন প্রয়াত হন বিশিষ্ট আরএসএস নেতা।
তরুণ বাবুর প্রয়াণে উত্তরবঙ্গ সহ গোটা আরএসএস পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। তরুণ বাবু তার জীবনের অনেকটা সময় দেশ এবং আরএসএসের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন সেই বিষয়টি উল্লেখ করেই বঙ্গ বিজেপি নেতৃত্ব সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বালুরঘাট সাংসদ ড: সুকান্ত মজুমদার গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
