আপনার নিউজ:- বল ভেবে বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরন। ঘটনার ফলে ১৩ বছরের এক ছেলে আহত হয়েছে। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কালসুর গ্রামের শেখ মোড় পঞ্চায়েত এলাকায়। তৃণমূল পার্টি অফিসের পিছনে বিস্ফোরণ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তর্জা।
শেখ মোড় এলাকায় তৃণমূল পার্টি অফিসের পিছনে আমবাগানে বোমাগুলি রাখা হয়েছিল বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয়ের পেছনে একটি আম বাগানে আরমান নামে এক কিশোর খেলছিল। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ ছিল। ব্যাগে পাঁচটি বল ছিল, যখন তারা তা নিয়ে খেলছিল, তখন হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় আরমানের আঙুল ছিঁড়ে যায় এবং বাম হাতও ক্ষতিগ্রস্ত হয়।
বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ও চাকলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে একটি বোমা স্কোয়াড এসে ব্যাগে তিনটি তাজা বোমা দেখতে পায়। তৃণমূলের দাবি, তারা এই বোমা মেরেছে, সামনে লোকসভা নির্বাচন। আর এর আগে তৃণমূলকে অপবাদ দেওয়ার পরিকল্পনা করে বিরোধীরা বাগানে এই ধরনের বোমা ফেলেছে।
