মালদা; তনুজ জৈন:- বিজেপি সাংসদের পর এবার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক জেলা তৃণমূল নেতৃত্বের আক্রমণের মুখে। জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার বলেন তাকে মহানন্দা নদীর জলে ফেলে দিতে আবার তার বাড়ি ঘেরাও করার হুংকার ছাড়লেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।
বুধবার ১০০ দিনের কাজের টাকার দাবিতে ইংরেজবাজার শহরের ১৮ নম্বর ওয়ার্ডে সভা করে তৃণমূল কংগ্রেস। আর এই সভা থেকে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বিরুদ্ধে সুর ত্রান তৃণমূল নেতৃত্ব।
একদিন বক্তব্য রাখার সময় জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল সরকার বলেন
২০২১ সালে বিজেপির চক্রান্তে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী পরাজিত হয়েছিলেন। তার অভাব আমরা এখনো বোধ করছি। এখন যিনি বিধায়ক রয়েছেন শ্রী রুপা মিত্র চৌধুরী তিনি বন্যা হলে ভাঙ্গন হলে মানুষের দুর্গতির সময় তাদের পাশে দাঁড়ান না। এবার তিনি আসলে তাকে মহানন্দার জলে ফেলে দেবেন। মালদা থেকে বিজেপিকে উৎখাত করে গঙ্গা__ মহানন্দার জলে ফেলে তৃণমূলকে প্রতিষ্ঠা করবেন।
সব শেষে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক এখানকার মানুষের কোন কথা চিন্তা-ভাবনা করেন না। মানুষের পাশে থাকে না। তিনি বিধানসভায় কি করেন আমরা জানি। এলাকার মা-বোনেদের নিয়ে তাকে ঘেরাও করব তিনি কোথায় থাকেন তার বাড়ি ঘেরাও করব তাকে উঠতে দেবো না বসতে দেবো না সরতে দেব না। কেন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা দিচ্ছে না তার জবাব দাড়ি তাকে করতে হবে।
আর এ নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক এর ভূমিকা নিয়ে মানুষ ক্ষুব্ধ আর সেই কারণেই এই কথা বলেছি এবং তাকে সসম্মানের সাথে মহিলাদের নিয়ে ঘেরাও করবো তাকে জবাব দিতে হবে।
