Type Here to Get Search Results !

কুশমন্ডিতে পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, পাওয়া যাবে চশমাও


মঞ্জুরুল আলম,গঙ্গারামপুর :
সমাজের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের ভূমিকা অনস্বীকার্য। প্রতিদিন আমাদের চারিপাশে একাধিক অপরাধমূলক ঘটনা ঘটতে দেখা যায়। পুলিশ প্রশাসন তা অতি তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। পুলিশ আছে বলেই এখনও পর্যন্ত মানুষ নির্বিঘ্নে দিনে কিংবা রাতে চলাফেরা করতে পারে।

ঠিক তেমনই পুলিশের আরোও এক অন্যরূপ দেখলেন কুশমন্ডিবাসী।  এছাড়াও একাধিক সমাজ সচেতনতামূলক কাজেও পুলিশদের নিযুক্ত থাকতে দেখা যায়। এবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার পুলিশ আধিকারিকদের উদ্যোগে আয়োজন করা হল বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের। শুধু তাই নয়, চক্ষু পরীক্ষা শিবিরের সঙ্গে সঙ্গে বিনামূল্যে চোখের প্রয়োজনীয় চশমা এবং দরকার পড়লে অপারেশনের ও দায়িত্বভার গ্রহণ করা হল।


দু:স্থ মানুষদের অনেকেরই চোখ পরীক্ষা কিংবা অপারেশন এমনকি প্রয়োজনীয় চশমা টুকু কেনার পর্যন্ত সামর্থ্য থাকে না। সেই কারণেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন কুশমন্ডি থানার পুলিশেরা।আজ এই চক্ষু পরীক্ষা শিবির উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য।  এদিন কুশমন্ডি এলাকার বিভিন্ন মানুষেরা এই চক্ষু পরীক্ষা শিবিরে এসে নিজেদের চোখ পরীক্ষা করাতে দেখা যায়।  পুলিশের এই অনন্য ভূমিকায় খুশি আপামর কুশমন্ডিবাসী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side