Type Here to Get Search Results !

দীপাবলীর প্রাক্কালে বড়-সড় সাফল্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের, গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১, শ্রীঘরে যুবক

দীপাবলীর প্রাক্কালে বড়-সড় সাফল্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের, গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১, শ্রীঘরে যুবক, শুরু হয়েছে তদন্ত


মালদা;তনুজ জৈন;০৭নভেম্বর:
দীপাবলির প্রাক্কালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতি। বড়-সড় সাফল্য পুলিশের। নাকাচেক পয়েন্ট থেকে এক সন্দেহ ভোজনকে আটক করে পুলিশ।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং একটি কার্তুজ। তারপরেই ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা।ধৃতের নাম রেজাউল করিম (২৪) ওরফে বাবু। বাড়ি দৌলতপুর এলাকায়। সোমবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোলামোড় থেকে ওই যুবককে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল এবং একটি কার্তুজ। 

মঙ্গলবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদনে জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল? কোথা থেকেই বা পেল আগ্নেয়াস্ত্র। তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কালীপুজোর আগে বাংলার-বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।বাংলা-বিহার নাকা চেক পয়েন্ট গুলিতে কার্যত নিশ্চিদ্র নিরাপত্তা বলয় করা হয়েছে। আর নিরাপত্তা আনটোসাটো করতেই পুলিশের জালে অপরাধী। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গজমের জানিয়েছেন নাকা তলাশী চলছিল। তল্লাশি করার সময় ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল আর একটি কার্তুজ উদ্ধার হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side