Type Here to Get Search Results !

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে প্রতারিত, অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল বিএ পাশ তরুণী


মালদা;তনুজ জৈন:-
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে প্রতারিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন বিএ পাশ এক তরুণী। মঙ্গলবার সাত সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল বাড়ির পাশের এক সবেদা গাছে৷ ঘটনাকে নিরে জোর চাঞ্চল্য ছড়াল মালদার মানিকচক থানার নাজিরপুর পূর্বপাড়া এলাকায়। 

জানা গেছে, আত্মঘাতী তরুণীর নাম মিমি রায়, বয়স ২৩ বছর। বাড়ি নাজিরপুর পূর্বপাড়ায়। তার পরিবারের অভিযোগ মিমির সঙ্গে প্রায় ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল পাশের গ্রামের মানব সরকার নামে এক যুবকের সঙ্গে। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে উঠেছিল। কিন্তু সম্পতি এই যুবক মিমিয়ে এড়িয়ে গিয়ে অন্য কাউকে বিয়ের চেষ্টা করে। এই কথা জানতে পেরে মিমি সোমবার মানবের বাড়ি গিয়ে তার পরিবারকে সমস্ত ঘটনা জানায়। কিন্তু এতে সুবিচার না পেয়ে উল্টে অপমান জোটে। আর এই অপমানের জেরেই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ডায়েরী ও সোশাল মিডিয়ায় সুইসাইড নোট লিখে মঙ্গলবার ভোর রাতে বাড়ির পাশের সবেদা গাছে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। ঘটনায় পরিবারের পক্ষ থেকে মানব সরকারের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানানো হয়েছে। আর এই বিষয়টি জানতে পারার পর থেকেই মানব সহ তার গোটা পরিবার বর্তমানে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে রয়েছে বলে জানা গেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side